সিলেট

মেজরটিলা এলাকায় সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ,।

প্রিন্ট
মেজরটিলা এলাকায় সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ,।

ছবি : "মেজরটিলা এলাকায় উপড়ে পড়া গাছ সরাতে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা একযোগে কাজ করছেন।"


প্রকাশিত : ৪ আগস্ট ২০২৫, বিকাল ৫:৪৩

সিলেট শহরের গুরুত্বপূর্ণ তামাবিল সড়কের মেজরটিলা এলাকায় সোমবার দুপুরে একটি বিশাল আকৃতির গাছ হঠাৎ করে সড়কের মাঝখানে উপড়ে পড়ে। এতে করে উক্ত সড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ সিলেট মহানগর পুলিশের সদস্যরা, ফায়ার সার্ভিস কর্মী এবং স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন। গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে একযোগে কাজ করছেন তারা।

ফায়ার সার্ভিসের একজন কর্মী জানান, গাছটি বড় হওয়ায় কাটতে সময় লাগছে, তবে দ্রুতই সড়কটি যান চলাচলের জন্য সচল করা হবে বলে আশ্বাস দেন তিনি।