সারাদেশ

গোয়ালন্দে মাদক লেনদেন নিয়ে সংঘর্ষ, তিন জন আটক

প্রিন্ট
গোয়ালন্দে মাদক লেনদেন নিয়ে সংঘর্ষ, তিন জন আটক

ছবি : কপি


প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৫, রাত ১০:১৬

গোয়ালন্দে মাদক লেনদেন নিয়ে সংঘর্ষ, তিন জন আটক


 সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দে মাদকের টাকা লেনদেনের ঘটনায় মারামারি করার সময় তিনজনকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দুটোর দিকে উপজেলার ছোট্ট ভাকলা ইউনিয়নের সুরুপার চর এলাকায় ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। লেনদেনের টাকা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভোররাত আনুমানিক ২টার দিকে গোয়ালন্দ ঘাট থানাধীন স্বরূপারচর এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে দুইজন এবং স্থানীয় জনতা তিন জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, জানাযায় মাদকের টাকা ভাগাভাগি নিয়ে গন্ডগোল করে কিবলু ফরিদ পুর সদর এলাকা থেকে এসে গোয়ালন্দ শরীফার চর এলাকায় তার আত্মীয় আহসান হাবীবের বাসায় এসে আশ্রয় নেন। ঘটনা জানতে পেরে ফরিদপুর জেলার কোতোয়ালি থানার আলিপুর ও ভাষানচর এলাকা থেকে তুষার ঘোষ (৩৬), রিফাত হোসেন ওরফে হোসাইন (২৪) এবং ফিরোজ বিশ্বাস (২২) নামের তিন ব্যক্তি মাদক ব্যবসায়ী কিবলু শেখের কাছে পাওনা টাকার জন্য গোয়ালন্দে আসেন। এসময় কিবলু শেখ তার স্ত্রী তাদের আত্মীয়ের বাড়িতেই অবস্থান করছিল। পাওনা টাকা দাবিতে অভিযুক্তরা টিনের বেড়া টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে কিবলুর সঙ্গে কথাকাটাকাটি ও হাতাহাতিতে লিপ্ত হন। এই সময়ে আহসান হাবিবের পরিবার বাধা দিলে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। এতে আহসান হাবিবের ছেলে আব্দুল আউয়াল সর্দার (২৪) এবং স্ত্রী আমেনা খাতুন (৪৫) আহত হন। সংঘর্ষের এক পর্যায়ে কিবলু শেখ ও স্থানীয়রা \'ডাকাত\' বলে চিৎকার ৩-এর পাতায় দেখুন গোয়ালন্দে মাদক লেনদেন নিয়ে করলে এলাকাবাসী তুষার, রিফাত ও ফিরোজকে আটক করে গণপিটুনি দেন। পরে খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তারা বর্তমানে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছে। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, "তারা সবাই ফরিদপুরের বাসিন্দা। মাদক লেনদেনের টাকা নিয়ে ঝগড়ার একপর্যায়ে কিবলু গোয়ালন্দে এসে আত্মগোপনে ছিল। খবর পেয়ে তার ব্যবসায়িক পার্টনাররা তাকে ধরে নিতে এলে সংঘর্ষ বাধে। এ ঘটনায় দু\'জন আহত হয়েছে এবং আটক তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে ও মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ডেইলি দা নিউজ টাইম

রাজবাড়ী জেলা প্রতিনিধি 

মোঃ আলামিন মীর