ছবি : সালথায় জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প, চার শতাধিক রোগীর সেবা ও ওষুধ বিতরণ
ফরিদপুরের সালথা উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) উপজেলার আটঘর ইউনিয়নের জয়কাইল বাজারে আয়োজিত এই ক্যাম্পে প্রায় চার শতাধিক দরিদ্র ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
সকাল ৯টায় শুরু হয়ে এই ক্যাম্পটি বিকাল পর্যন্ত চলে এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী মাওলানা সোহরাব হুসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সোহরাব হুসাইন বলেন, সমাজের মধ্যে ঐসকল ব্যক্তিরাই উত্তম, যারা রোগীর সেবা করে। রোগী দেখা সুন্নত। চিকিৎসা সেবা সকলের নাগরিক অধিকার, আর বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের এই অধিকারের জন্যই কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের নাগরিক অধিকার নিশ্চিত করতে এবং মানুষের পাশে দাঁড়াতে আগামী নির্বাচনে দাড়ি পাল্লা প্রতীকে ভোট দিন।
দিনব্যাপী এই চিকিৎসা সেবা কালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মো. মিজানুর রহমান, সালথা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, সেক্রেটারি মো. তরিকুল ইসলাম, বল্লভদী ইউনিয়ন সভাপতি মাওলানা মিকাইল হুসাইন এবং মাঝারদিয়া ইউনিয়ন সভাপতি ওয়ালিউজ্জামান সহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ।
মতামত