সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই গ্রামের দুই কৃষক দলের নেতা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নিহতরা হলেন —
ওমর ফারুক (৩৫), মৃত বিরু শেখের ছেলে ও ৭নং ওয়ার্ড কৃষক দলের দপ্তর সম্পাদক
এবং
ফরিদুল ইসলাম (৩০), আকবর আলীর ছেলে ও একই ওয়ার্ডের কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক।
জানা যায়, তারা মোটরসাইকেলে করে যাওয়ার সময় ঘুড়কা নাহার অ্যাগ্রো কোম্পানির সামনে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে বগুড়ার টি এম এস এস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনেই ইন্তেকাল করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি'র নিহত দুই কর্মীর পরিবারের দায়িত্ব নিলেন ভিপি আয়নুল হক। সাথে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
মতামত