সারাদেশ

বগুড়ায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

প্রিন্ট
বগুড়ায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত : ৭ নভেম্বর ২০২৫, রাত ১:০৫

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের “সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প” এর আওতায় বগুড়ায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাকিয়া আফরোজ, অতিরিক্ত সচিব, খাদ্য মন্ত্রণালয়।

বিশেষ অতিথি ছিলেন জনাব আ.ন.ম. নাজিম উদ্দিন, যুগ্ম সচিব, খাদ্য মন্ত্রণালয়; জনাব মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার, বগুড়া; এবং ডা. মোঃ খুরশীদ আলম, সিভিল সার্জন, বগুড়া।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব হোসনা আফরোজা, যুগ্ম সচিব, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বগুড়া।

কর্মশালায় বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারি দায়িত্ব নয়, বরং এটি সকল নাগরিকের অংশগ্রহণের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। খাদ্যের মান নিয়ন্ত্রণ, প্রক্রিয়াজাতকরণে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর তারা গুরুত্ব আরোপ করেন।

শিহাবুল্লাহ মারুফ, বগুড়া