সারাদেশ

ডিডিপি টেলিভিশনের নতুন যাত্রা শুরু।

প্রিন্ট
ডিডিপি টেলিভিশনের নতুন যাত্রা শুরু।

ছবি : মো: সিরাজুল ইসলাম


প্রকাশিত : ১ নভেম্বর ২০২৫, বিকাল ৪:১৮

ডিডিপি টেলিভিশনের নতুন যাত্রা শুরু।

গাজীপুর জেলা -কাইম রিপোর্টার মোঃ সিরাজুল ইসলাম। 

পহেলা নভেম্বর, আজ থেকে নতুন উদ্যম ও নতুন রূপে যাত্রা শুরু করলো ডিডিপি টেলিভিশন। শুভ এই দিনকে স্মরণীয় করে রাখতে একটি মনোমুগ্ধকর গান পরিবেশন করে আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন টেলিভিশনের প্রধান নির্বাহী (সিইও) তাজরুবা করিম তাজ।

ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তথ্যবহুল অনুষ্ঠান, খবর, সাক্ষাৎকার, এবং দেশব্যাপী সাংবাদিক নেটওয়ার্কের মাধ্যমে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের অঙ্গীকার ব্যক্ত করেছে ডিডিপি টেলিভিশন।

নতুন উদ্যোগের এই যাত্রায় বিশেষ ভূমিকা পালন করছেন দৈনিক দেশ প্রতিদিন ও ডিডিপি টেলিভিশনের পরিচালক জুবায়ের জাদু এলএলবি স্যার। সবার সহযোগিতায় নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আপনার যেকোনো সংবাদ, সাক্ষাৎকার বা বিজ্ঞাপন প্রকাশের জন্য ডিডিপি টেলিভিশনের সাথে সরাসরি যোগাযোগের আহ্বান জানানো হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

দৈনিক দেশ প্রতিদিন ও ডিডিপি টেলিভিশন— সত্যের পথে, জনতার সাথে।