সারাদেশ

সালথায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ

প্রিন্ট
সালথায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ

ছবি : সালথায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ


প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৫, বিকাল ৪:৪৬

ফরিদপুরের সালথায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার(৩১ অক্টোবর)) বেলা ১২ টার দিকে সালথা উপজেলা যুবদলের আয়োজনে সালথা বাজারের চৌধুরী মোড় ও ভাওয়াল মোড়ে ২০০ প্যাকেট খাবার পথচারীর মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ ও পরিচালনা করেন যুবদল নেতা এনায়েতহোসেন।

এসময় উপজেলা যুবদল নেতা মিরান হুসাইন, ইয়াসিন বিশ্বাস, ফরিদ হোসাইন, খোকন মাতুব্বর, ইমরান হোসেন, জসিম মোল্লা, জুয়েল মেম্বার, ইয়াসিন মোল্লা, তরিকুল ইসলাম লায়েক, শিমুলমিয়া, মোঃ রাসেল, মামুন হোসেন, কাজী মতিয়ার রহমান, মোশারফ হোসেন মুসা, বেলায়েত হোসেন,কবির হোসেন, মো: মহিন, সোহেল রানাসহ বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দউপস্থিত ছিলেন।