সারাদেশ

নীলফামারী গোয়েন্দা পুলিশের অভিযানে ০১ জন মাদক কারবারি গ্রেফতার।

প্রিন্ট
নীলফামারী গোয়েন্দা পুলিশের অভিযানে ০১ জন মাদক কারবারি গ্রেফতার।

প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৫, সকাল ১০:০৯

নীলফামারী জেলা প্রতিনিধি

মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান, মহোদয়ের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার জিডি নং-২৫৩, তারিখ ২৮/১০/২০২৫ খ্রিঃমূলে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া সৈয়দপুর থানার সৈয়দপুর পৌরসভাধীন রসুলপুর গ্রামস্থ জনৈক মোঃ মাসুদ রানা সরকার এর ফাঁকা আবাদি জমিতে কতিপয় মাদক ব্যবসায়ী ক্রয়-বিক্রয় করাকালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় আসামী ১। মোঃ ইমরান আলী ওরফে কেড়া ইমরান (৩০) পিতা- মোঃ নুরুল হুদা, সাং- রসুলপুর সৈয়দপুর পৌরসভা, থানা-সৈয়দপুর, জেলা- নীলফামারীকে আটক করতে সক্ষম হয়। বিধি মোতাবেক তাহার দেহ তল্লাশীকালে উক্ত আসামীর নিকট হইতে  মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ৪০ (চল্লিশ) পিচ উদ্ধার পূর্বক বিধি মোতাবেক বৈদ্যুতিক ও টর্চ লাইটের আলোতে ইং ২৮/১০/২০২৫ খ্রিঃ তারিখ রাত্রি  ২১.৩০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে।

আটককৃত/অভিযুক্ত ব্যক্তির নাম ঠিকানা:  ধৃত আসামী ১। মোঃ ইমরান আলী ওরফে কেড়া ইমরান (৩০) পিতা- মোঃ নুরুল হুদা, সাং- রসুলপুর সৈয়দপুর পৌরসভা, থানা-সৈয়দপুর, জেলা- নীলফামারী।

গৃহীত ব্যবস্থা: ১। সৈয়দপুর থানার মামলা নং-২৭, তারিখ- ২৮/১০/২০২৫ খ্রিঃ, জিআর নং-২৩৬/২৫, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১  রুজু করা হয়েছে।