নীলফামারী জেলা প্রতিনিধি
মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান, মহোদয়ের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন, এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঘটনার সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ইং-২৫/১০/২০২৫ খ্রিঃ রাত্রী ০১.০০ ঘটিকায় ঘটনাস্থলে পৌছা মাত্রই আসামীরা ডিবি পুলিশের উপস্থিতি টের পাইয়া পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই নিম্নোক্ত আসামীদেরকে আটক করতে সক্ষম হয় এবং অজ্ঞাতনামা ২/৩ জন আসামী দৌড়াইয়া পালিয়ে যায়। অতঃপর ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী ০১। মোঃ রাব্বী (২০) পিতা-মোঃ আজিজুল সাং-ধলাগাছ মাঝাপাড়া। মোঃ সাইদুল (৫৪) পিতা-মৃত আঃ সুবহান, সাং-ধলাগাছ বাগডোকরা উভয়ের থানা-সৈয়দপুর, জেলা-নীলফামারী ৩। এএসআই (নিঃ)/মোঃ ইসমাইল, জেলা গোয়েন্দা শাখা, নীলফামারী সহ উপস্থিত লোকজনের সম্মুখে ধৃত ১নং আসামী মোঃ মুন্না ইসলাম (২০) তাহার নিজ ডান হাতে থাকা ১টি Vivo Y21 এন্ড্রয়েড মোবাইল ফোন এবং ২নং আসামী মোঃ সানজিদ রায়হান (২২) এর পরিহিত হালকা ঘিয়ে কালার এর টাউজার প্যান্টের সামনের ডান পকেট হইতে তাহার নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ১টি Oppo A76 এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীদের জিজ্ঞাসাবাদকালে তাহারা নিজ নিজ নাম ঠিকানা প্রকাশ করে।
আটককৃত/অভিযুক্ত ব্যক্তির নাম ঠিকানা: ধৃত আসামী ১। মোঃ মুন্না ইসলাম (২০) পিতা-মোঃ রবিউল ইসলাম ২। মোঃ সানজিদ রায়হান (২২) পিতা-মোঃ মুনসুর আলী উভয়ের সাং-ধলাগাছ মাঝাপাড়া থানা-সৈয়দপুর, জেলা-নীলফামারী।
গৃহীত ব্যবস্থা: সূত্র-নীলফামারী এর সৈয়দপুর থানার এফআইআর নং-২৪, তারিখ- ২৫ অক্টোর, ২০২৫; জি আর নং-২৩৩, তারিখ- ২৫ অক্টোর, ২০২৫; ধারা- সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ১৭(২) (খ)/১৮(২) (গ)/২০(২)/২১(২)/২২(২)/২৪(২)/২৭(২) (১) তৎসহ পেনাল কোড ৪০৬/৪২০ ধারা রজু করা হইয়াছে।
মতামত