লালমাইয়ে বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
জেলা স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লালমাই উপজেলার ১ নং বাগমারা উত্তর ইউনিয়নের ২, ৩ ও ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিকেল ৫টায় লোলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মোঃ হারুন মিয়া এবং সঞ্চালনা করেন মরহুম জহিরুল ইসলাম আবুর ছেলে নাহিদ ইমরান সুমন।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাসুদ করিম। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, ১ নং বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন ডালিম, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক জহির, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়দুল হান্নানসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূলের সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মতামত