সারাদেশ

লালমাইয়ে বাগমারা উঃ ইউনিয়নে মনিরুল হক চৌধুরীর সমর্থনে বিএনপির লিফলেট বিতরণ

প্রিন্ট
লালমাইয়ে বাগমারা উঃ ইউনিয়নে মনিরুল হক চৌধুরীর সমর্থনে বিএনপির লিফলেট বিতরণ

প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৫, রাত ১১:৪৮

লালমাইয়ে বাগমারা উঃ ইউনিয়নে মনিরুল হক চৌধুরীর সমর্থনে বিএনপির লিফলেট বিতরণ

কুমিল্লা লালমাই প্রতিনিধি:-

কুমিল্লা-১০ আসনের সম্ভাব্য প্রার্থী মনিরুল হক চৌধুরীর সমর্থনে লালমাই উপজেলায় বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নে এ লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেন লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টু।

বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

লিফলেট বিতরণের মাধ্যমে সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি ও গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, “বিএনপির ৩১ দফা শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং দেশের জনগণের মুক্তির রূপরেখা।”

---