সারাদেশ

সালথায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষক নিহত

প্রিন্ট
সালথায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষক নিহত

ছবি : সালথায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষক নিহত


প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৫, দুপুর ১:৪৮

‎আজ রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নে ফুকরা ঈদগাহ এলাকায় সালথা-সোনাপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস জানান, রবিবার সকালে শিক্ষক ইব্রাহিম স্কুলের দুই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে উপজেলা সদরে একটি প্রোগ্রামে যাচ্ছিলেন। পথে সালথা-সোনাপুর সড়কের ফুকরা ঈদগাহ এলাকায় তার মোটরসাইকেলটি পৌছালে স্থানীয় গ্রামের ভেতর থেকে ওঠে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

‎সালথা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহিনুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষকের মৃত্যু হয়েছে। আর গুরুতর আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।