লালমাইয়ে ১নং বাগমারা উত্তর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লার লালমাই উপজেলার ১নং বাগমারা উত্তর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভা সফল করার লক্ষ্যে,
আজ বৃহস্পতিবার (৯অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেহারকুল দৌলতপুর চৌমুহনীতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপি\\'র সভাপতি - হাবিবুর রহমান স্বপন ,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি - মনির হোসেন ডালিম,
এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক জহিরুল হক জহির।
ইউনিয়ন বিএনপি\\'র কোষাধক্ষ্য মোঃ ইদ্রিস মিয়া সঞ্চালনায়
আরও উপস্থিত ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক- মনিরুল ইসলাম,
ইউনিয়ন বিএনপি\\'র ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনির হোসেন,
দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল,
ইউনিয়ন বিএনপি\\'র সেবক বিষয়ক সম্পাদক সেলিম মোল্লা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সালেআহমদ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনোয়ার উল্লাহ, ইউনিয়ন ধর্ম বিষয়ক সম্পাদক ইকবাল মজুমদার, ইউনিয়ন নির্বাহী সদস্য অধ্যাপক তারিকুল ইসলাম, নির্বাহী সদস্য আবুল কালাম বাচ্চু, নির্বাহী সদস্য মোসলেম মিয়া,
৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজির আহমদ, সাধারণসম্পাদক মামুনুর রশিদ সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আগামী ১১ অক্টোবর (শনিবার) বিকেল ৪টায় জয়কান্তা মধ্যম চৌমুহনীতে অনুষ্ঠিতব্য ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের যৌথ পরিচিতি ও কর্মী সমাবেশ সফল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করেন।
এসময় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, স্থানীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে করণীয় পদক্ষেপ নিয়ে মতবিনিময় করা হয়।
মতামত