সারাদেশ

বগুড়ায় টানা বৃষ্টিতে সেউজগাড়ী এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে সাধারণ মানুষ

প্রিন্ট
বগুড়ায় টানা বৃষ্টিতে সেউজগাড়ী এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে সাধারণ মানুষ

ছবি : ৫ অক্টোবর, রবিবার দুপুর ১২টা ১০ মিনিট, বগুড়া সেউজগাড়ী।


প্রকাশিত : ৫ অক্টোবর ২০২৫, দুপুর ১:৩৫

শিহাবুল্লাহ মারুফ

বগুড়া শহরের সেউজগাড়ী পানির ট্যাংক রোড থেকে গোহাইল রোড পর্যন্ত এলাকাজুড়ে টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। রবিবার (৫ অক্টোবর) দুপুর ১২টা ১০ মিনিটে দেখা যায়, রাস্তাজুড়ে হাঁটুপানি জমে গেছে। এসময় স্থানীয়রা পানির মধ্যে দিয়ে হেঁটে চলাচল করছেন।

বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টি হলেই এই এলাকার ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর হয়ে যায়, ফলে পানি নামতে সময় লাগে দীর্ঘ। এতে স্কুলগামী শিক্ষার্থী, দোকানি ও পথচারীদের ভোগান্তির শেষ নেই।

এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে এই সড়কে সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এমন পরিস্থিতি নিয়মিত দেখা যায়। তারা দ্রুত কার্যকর সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কাছে।