সারাদেশ

গাজিপুর ৪ কাপাসিয়ায় নির্বাচনী গণসংযোগে উত্তেজনা ‘হট টক’-এর মুখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

প্রিন্ট
গাজিপুর ৪ কাপাসিয়ায় নির্বাচনী গণসংযোগে উত্তেজনা  ‘হট টক’-এর মুখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

ছবি : মো: সিরাজুল ইসলাম


প্রকাশিত : ৩ অক্টোবর ২০২৫, রাত ১০:২৪

গাজীপুরের ৪, কাপাসিয়ায় আসন্ন নির্বাচনকে ঘিরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। 

বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুক্তিযোদ্ধা হাসেম চৌধুরী শুক্রবার বিকেলে কাপাসিয়ায় গণসংযোগে গেলে প্রতিদ্বন্দ্বী শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের এক কর্মী, গাজীপুর জেলার স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ মতিউর রহমান মতি মিয়ার ‘হট টক’-এর মুখে পড়েন।

 

এ সময় উপস্থিত স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

পরিস্থিতি সামাল দিতে হাসেম চৌধুরীর সমর্থকরা শান্তিপূর্ণভাবে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

 স্থানীয় সূত্রে জানা গেছে, কাপাসিয়া ৪ আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দলীয় প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। 

গণসংযোগে এই ধরণের বাকবিতণ্ডা ভবিষ্যতে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 এ বিষয়ে উভয় পক্ষের বক্তব্য পাওয়ার চেষ্টা চলছে।