ছবি : মবের মুল্লুক
****মবের মুল্লুক ****
****এ জে এম ছালেহ্ রাসেল।
দেশটাতো আজ মবের মুল্লুক
জোর খাটিয়ে চলে,
পুঁচকেরা সব দিকনির্দেশক
বুড়োরা তার তলে,
নতুন নতুন আইন হয়েছে
ভাগ সবারি পালে,
জনতা সব দীকবেদিকে
ছুটছে দলে দলে।
খুন খারাপি রাহাজানি
হচ্ছে ভিষন তোপে,
জমি দখল - বাজার সহ
কেউবা করে ব্যাংক দখল।
কেউবা আবার মাজার ভাঙে
মন্দির দেয় পাহারা!
সত্য বচন হলে পরে
তকমা উঠে দালালের।
রাত বিরুতে বেরুলে পরে
পড়তে হয় যে ছিনতাইয়ের,
থানা পুলিশ সব আছে যে..
বিচার নাই তার স্বভাবে।
কর্মহারা শ্রমিক -মজুর
কল কারখানা হয় বন্ধ,
তুবু কিছু পা চাটার দল
আছে নাকি বেশ ভালো।
রাজ পথে আজ, মিছিল উঠে
দলে দলে স্লোগান তোলে,
দেশ মাতৃকা গড়বে তারা
সমর্থন চায় সর্বহারা।
দিনের শেষে পকেট ফাঁকা
বাজার সদাইর-নাই টাকা।
দেশটা আজ মবের মুল্লুক
বাঁচাবে তারে কোন শালা।।
***###***
২৮-০৯-২৫
ঢাকা।
মতামত