ছবি : মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার জন্য আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত (মোট ২২ দিন) সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
মৎস্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ আশ্বিন থেকে ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ পর্যন্ত এ আইন কার্যকর থাকবে। মা ইলিশ সংরক্ষণ ও বংশবিস্তার নিশ্চিত করতে দেশের উপকূলীয় ও নদী এলাকা জুড়ে কঠোর নজরদারি চলবে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে।
প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ থাকলে প্রাকৃতিকভাবে ইলিশের বংশবৃদ্ধি হয় এবং উৎপাদন বাড়ে-এজন্য সরকার প্রতি বছর এ ধরনের অভিযান পরিচালনা করে। মৎস্য অধিদপ্তর বলেছে, স্থানীয় প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ যৌথভাবে অভিযানে অংশ নেবে।
মতামত