সিরাজগঞ্জের রায়গঞ্জে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় শিক্ষার্থী ও সমাজের সচেতন মানুষ। ৯০ বছরের অসহায় বৃদ্ধা রাহিলা বেওয়ার পাশে দাঁড়িয়ে তারা আবারও প্রমাণ করলেন—মানুষ মানুষের জন্য।
রাহিলা বেওয়া স্বামী-সন্তানহীন, সহায়-সম্বলহীন এক বৃদ্ধা। নেই নিজস্ব কোনো জমিজমা, নেই থাকার মতো একটি ঘরও। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি একটি ভগ্নপ্রায় কুটিরেই মানবেতর জীবনযাপন করছেন। তাঁর নেই কোনো আত্মীয়-স্বজন কিংবা আপনজন।
মানবিক উদ্যোগের অংশ হিসেবে ছাত্র প্রতিনিধি শেখ রিয়াদ ও প্রভাষক আব্দুল্লাহ সরকার কিছু অর্থ সংরক্ষণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। সেই পোস্ট থেকে প্রাপ্ত সাড়া ও অর্থ দিয়ে নিত্যপ্রয়োজনীয় মালামাল ও নগদ টাকা সংগ্রহ করা হয় এবং সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে তা রাহিলা বেওয়ার হাতে পৌঁছে দেওয়া হয়।
রাহিলা বেওয়ার পাশে দাঁড়িয়ে শিক্ষার্থী ও সমাজের সচেতন মানুষ আবারও প্রমাণ করলেন—মানবতার চেয়ে বড় কোনো দায়িত্ব নেই। অসহায় মানুষের দুঃখ-দুর্দশায় এগিয়ে আসাই সত্যিকারের সামাজিক দায়িত্ব।মোট ৭১০০ টাকার সমপরিমাণ মালামাল ও নগদ অর্থের মধ্যে ছিল—এক বস্তা (৫০ কেজি) চাল, ৩০টি ডিম, আলু, পেঁয়াজ, মরিচসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, তেল, সাবান, পরিধানের জন্য কাপড়, একটি গামছা, একটি বিছানার চাদর এবং হাতে নগদ ১৩০০ টাকা।
সময় উপস্থিত ছিলেন প্রভাষক আব্দুল্লাহ সরকার, সাংবাদিক আশরাফ আলী, কে এম শুভ, শান্ত আহমেদ হৃদয়, মোঃ সিমান্ত তালুকদার ও মোঃ আরাফাত হোসেন অপূর্বসহ স্থানীয়রা।
অসহায় বৃদ্ধার হাতে সাহায্য তুলে দেওয়ার পাশাপাশি আব্দুল্লাহ সরকার তাঁর সঙ্গে কথা বলেন এবং আশপাশের মানুষকে নিয়মিতভাবে তাঁকে দেখাশোনার জন্য আহ্বান জানান।
এই মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেনঃ
“আমরা সত্য ও ন্যায়ের পথে আছি—কে কী বলল তা দেখার সময় নেই। ভালো কাজের পথে আমাদের স্যার সবসময় আছেন, আমরাও আছি। আর মানুষের পাশে থাকার অঙ্গীকারও আমাদের।"
মতামত