বিশেষ

ধানগড়া ফুলজোড় নদীর উপর ফুট ব্রিজ নির্মাণে মতবিনিময় সভা

প্রিন্ট
ধানগড়া ফুলজোড় নদীর উপর ফুট ব্রিজ নির্মাণে মতবিনিময় সভা

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১:৫৫

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ পৌরসভাধীন ধানগড়া ফুলজোড় নদীর উপর ফুট ব্রিজ নির্মাণের লক্ষ্যে শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) ধানগড়া বাজার চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ সাইফুল্লাহ পান্না, মাননীয় সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়, ঢাকা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

 মোঃ রেজাউল মাকসুদ জাহিদী, সচিব, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ঢাকা

মোঃ আনোয়ার হোসেন, প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ঢাকা

মোঃ হুমায়ুন কবির, উপজেলা নির্বাহী অফিসার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ

সভাপতিত্ব করেন মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সিরাজগঞ্জ।সভায় প্রধান সচিব জানান, শুরুতে একটি ছোট ব্রিজ নির্মাণের পরিকল্পনা থাকলেও স্থানীয় জনগণের দাবি ও প্রয়োজন বিবেচনায় সেখানে বড় একটি ব্রিজ নির্মাণ করা হবে। একই সঙ্গে পুরো রায়গঞ্জ পৌরসভার উন্নয়নে প্রায় ৬০০ কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হবে।

তিনি বলেন, “এই সরকারের মূল লক্ষ্য জনগণের কল্যাণে কাজ করা। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটিয়ে স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে চাই। জনগণের প্রদত্ত ট্যাক্স দিয়েই উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।”সভায় প্রধান সচিব চান্দাইকোনা থেকে কাঠেরপুল পর্যন্ত সড়ক উন্নয়ন, স্থানীয় বাজার সম্প্রসারণ এবং নতুন অবকাঠামো গঠন বিষয়ে দিকনির্দেশনা দেন।

তিনি উল্লেখ করেন, ধানগড়া নদীর পাড়ে সরকারি খাস জমি রয়েছে। সেখানে একটি টেকনিক্যাল স্কুল ও কলেজ, সরকারি আবাসন প্রকল্প, হাসপাতাল ও মার্কেট নির্মাণ করা সম্ভব। এসব বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন।

এ সময় তিনি উপস্থিত স্থানীয় সরকার সচিব, উপসচিব, স্বাস্থ্য সচিব ও এলজিইডি কর্মকর্তাদের সহযোগিতার মাধ্যমে রায়গঞ্জের সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।প্রধান সচিব তার প্রায় ১০ মিনিট ২৮ সেকেন্ডের বক্তব্যে উন্নয়ন পরিকল্পনার বিস্তারিত তুলে ধরে সভার সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন ও পৌরসভা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।