আজ ২৬ সেপ্টেম্বর রোজ শুক্রবার জুলাই সনদের ভিত্তিতে পি আর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার দৃশ্যমান করা ও বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম।
এতে যোগদেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা,পৌরসভা ও ইউনিয়নের আপামর জনতা।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম এর সভাপতি আলহাজ্ব মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া।
মতামত