শিহাবুল্লাহ মারুফ, বগুড়া:
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ধর্ষণচেষ্টার একটি মামলায় আব্দুল কাদের ফকির (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হরিণা মণ্ডলপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২ আগস্ট) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(৪)(খ) ধারায় মামলা রয়েছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামিরুল ইসলাম বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। মামলার নম্বর-০২, তারিখ-০৩/০৮/২০২৫ এবং জিআর নম্বর-৯৮/২০২৫। এজাহারভুক্ত আসামি আব্দুল কাদের ফকিরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।”
ওসি আরও জানান, মামলার তদন্ত গুরুত্ব দিয়ে চালানো হচ্ছে এবং পুরো প্রক্রিয়াটি এখন আইনি গতিপথে রয়েছে।
এদিকে অভিযুক্তের গ্রেফতারের খবরে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় স্থানীয়রা পুলিশের ভূমিকায় স্বস্তি প্রকাশ করেছেন।
মতামত