ছবি : কপি
রাজবাড়ীর গোয়ালন্দে মর্মান্তিক
সড়ক দুর্ঘটনায় ঝরে গেল তরুণের প্রাণ।
গতকাল সোমবার(২২ সেপ্টেম্বর) রাত ১০ টা ৩০ মিনিটের দিকে জেলার গোয়ালন্দ উপজেলার নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন মোল্লা আরাফাত (২৪)।
পরে রাতভর চিকিৎসার লড়াই শেষে ভোর ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে আরাফাত।
পরিবার সূত্রে জানা যায়,
ঢাকা থেকে উচ্চতর শিক্ষা শেষ করে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন আরাফাত। বাবা-মায়ের একমাত্র সন্তান হওয়ায় তিনি ছিলেন পরিবারের সকল স্বপ্নের ভরসা। চলতি বছরই চাকরিতে যোগদানের প্রত্যাশা করেছিলেন তিনি। সেই স্বপ্ন পূরণের আশায় ঘরে নতুন বাড়ি নির্মাণের কাজও শেষ পর্যায়ে ছিল। কিন্তু হঠাৎ এ মৃত্যুর খবরে ভেঙে গেছে পরিবারের সব স্বপ্ন ও প্রত্যাশা।
মেধাবী আরাফাত শুধু পরিবারের নয়, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের কাছেও ছিলেন সবার প্রিয়। তার অকাল মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এলাকাবাসী জানান , “এত অল্প বয়সে এমন সম্ভাবনাময় একজন তরুণকে হারানো মেনে নেওয়ার মতো না । আরাফাতের মতো একটি প্রদীপ নিভে যাওয়া শুধু তার পরিবারের নয়, আমাদের সবার জন্যই অপূরণীয় ক্ষতি।”
প্রিয় সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবার শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকাজুড়ে।
রাজবাড়ী জেলা গোয়ালন্দ উপজেলায় সংবাদ
রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ আলামিন মির
মতামত