বিধির বিধান না যায় খণ্ডন: বগুড়ার শাজাহানপুরে বাড়ির দেয়াল ধসে কিবরিয়ার মৃত্যু
শিহাবুল্লাহ মারুফ-
বিধির বিধান যে খণ্ডন করা যায় না, তারই মর্মান্তিক প্রমাণ হয়ে রইলেন মোঃ কিবরিয়া (৫০)। আজ রবিবার সকাল সাড়ে ৭টায় বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার ফুলতলা পুকুরপাড় এলাকার একটি ভাড়া বাড়ির দেওয়াল ধসে গুরুতর আহত হন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুলতলা পুকুরপাড় মসজিদের নিকট একটি পুরোনো ভাড়া বাড়িতে বসবাস করতেন কিবরিয়া। আজ সকালে হঠাৎ করেই সেই বাড়ির একটি দেয়াল ধসে পড়ে তাঁর ওপর। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত কিবরিয়ার পিতার নাম জানা না গেলেও, তিনি দীর্ঘদিন ধরে ঐ এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
স্থানীয়রা অভিযোগ করেন, বাড়িটির দেয়াল দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, কিন্তু কোন সংস্কার হয়নি। ফলে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।
মতামত