সারাদেশ

পুলিশ সুপারের গোবিন্দগঞ্জ থানা পরিদর্শন

প্রিন্ট
পুলিশ সুপারের গোবিন্দগঞ্জ থানা পরিদর্শন

ছবি : পুলিশ সুপারের গোবিন্দগঞ্জ থানা পরিদর্শন


প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৩:৪৪

পুলিশ সুপারের গোবিন্দগঞ্জ থানা পরিদর্শন 

গাইবান্ধা জেলা প্রতিনিধি 

গাইবান্ধা জেলার পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা রবিবার (২১ সেপ্টেম্বর) গোবিন্দগঞ্জ থানা পরিদর্শন করেন।

থানায় উপস্থিত হলে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম। এ সময় গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

পরে পুলিশ সুপার থানার বিভিন্ন নথিপত্র পর্যালোচনা, সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ এবং উপস্থিত অফিসার ও ফোর্সদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি কর্মরত পুলিশ সদস্যদের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) জনাব এবিএম রশীদুল বারী, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তারা ও পুলিশ সদস্যরা।