সারাদেশ

এস-এর চ্যানেল তরিকুল ইসলাম শিবলী শোকাবহ জানান এনডিএর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম গভীর শোক প্রকাশ

প্রিন্ট
এস-এর চ্যানেল তরিকুল ইসলাম শিবলী শোকাবহ জানান এনডিএর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম গভীর শোক প্রকাশ

ছবি : মোঃ আলামিন মির


প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:৪৫

গত ৯ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে চ্যানেল এস-এর প্রয়াত সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম শিবলী আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। তাঁর এই অকাল মৃত্যু সংবাদে গণমাধ্যম অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে।


এই শোকাবহ মুহূর্তে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)-এর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে বলেন—

তরিকুল ইসলাম শিবলী ছিলেন একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক। দায়িত্ব পালনকালে তাঁর অকাল মৃত্যু সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর আত্মার শান্তি ও পরিবারের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন 


নিউজ প্রতিনিধি মোঃ আলামিন মির