বগুড়ার কাহালু উপজেলার ভাগদুগড়া মুরুইল এলাকায় অবৈধভাবে পলিথিন উৎপাদনের অভিযোগে ভাই-ভাই পলিমার কারখানায় অভিযান চালিয়েছে র্যাব-১২ ও পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ এই অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারার অপরাধে কারখানার মালিক হেলাল শেখ (৩২), পিতা আয়নাল শেখ, গ্রাম পালশা চৌকির পাড়া-কে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পর তাকে খালাস দেওয়া হয়।
অভিযানে কারখানা থেকে ১৪৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন, ২৪৮ কেজি কাঁচামাল, ৩০টি বুশ এবং ১৪টি সিলিন্ডার জব্দ করা হয়েছে।
মামলা নং: ১১৫/২৫
ধারা: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক)।
মতামত