ছবি : পাচ কেজি গাজা সহ মাদকদ্রব্য কারবারি আটক
গোবিন্দগঞ্জ ৫কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই তাহসিনুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স, দুপুরে এক অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা একটি নীল রঙের এপাসি আরটি আর ১৫০সিসি মোটরসাইকেলের সিট এর নিচে এবং ট্যাংকিতে বিশেষ কায়দায় পরিবহন করার সময় মায়ামনি মোড়ে ডাচ বাংলা ব্যাংকের সামনে তল্লাশী করে ৫কেজি ১গ্রাম গাঁজাসহ করুনা রায় নামে এক মাদককারবারিকে আটক করা হয়।
আজ বুধবার রাত ১২টায় থানা থেকে এ তথ্য জানানো হয়। উদ্ধারকৃত গাড়ি এবং গাঁজা জব্দ করা হয়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
মতামত