সারাদেশ

বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপি’র নয়টি ওয়ার্ড কমিটি অনুমোদন, ৩ নং এবং ৪ নং ওয়ার্ড কমিটি হস্তান্তর

প্রিন্ট
বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপি’র নয়টি ওয়ার্ড কমিটি অনুমোদন, ৩ নং এবং ৪ নং ওয়ার্ড কমিটি  হস্তান্তর

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৫, রাত ৯:৪৪

বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপি’র নয়টি ওয়ার্ড কমিটি অনুমোদন, ৩ নং এবং ৪ নং ওয়ার্ড কমিটি  হস্তান্তর

প্রতিনিধ :-

মনিরুল ইসলাম 

জেলা স্টাফ রিপোর্টার,কুমিল্লা, 

লালমাই উপজেলা বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপি’র আওতাধীন নয়টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ও হস্তান্তর করা হয়েছে। ইউনিয়ন বিএনপি সভাপতি মনির হোসেন ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জহিরুল হক জহির, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, শক্তিশালী সংগঠন গড়ে তোলার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনঅধিকার প্রতিষ্ঠায় ইউনিয়ন বিএনপি দৃঢ়ভাবে কাজ করে যাবে। এসময় তারা নতুন কমিটির নেতৃবৃন্দকে দলীয় শৃঙ্খলা মেনে কাজ করার আহ্বান জানান।