ছবি : মো: সিরাজুল ইসলাম
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নবনির্বাচিত সভাপতি আবুল কাশেমকে কক্সবাজার টেকনাফে অভ্যর্থনা
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হওয়ার পর আবুল কাশেমকে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা এলাকায় নিয়ে আসেন তার অনুসারীরা।
এ সময় টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক নেতৃবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিত্ব এবং সর্বস্তরের সাধারণ মানুষ তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
রবিবার বিকেলে টেকনাফে পৌঁছালে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
স্থানীয় নেতৃবৃন্দ আবুল কাশেমকে ঘিরে অভিনন্দনের জোয়ার তোলে এবং তার নেতৃত্বে সাংবাদিক সমাজ আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি হিসেবে আবুল কাশেম সবসময়ই নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করবেন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন।
নবনির্বাচিত সভাপতি আবুল কাশেম অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, "এ ভালোবাসা ও সম্মান আমাকে আরও দায়িত্বশীল করেছে।
আমি সর্বোচ্চ চেষ্টা করব গাজীপুরসহ সারা দেশের সাংবাদিকদের ঐক্য বজায় রেখে কল্যাণে কাজ করার।"
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নির্বাচনে আবুল কাশেম বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হন।
তার এই জয়কে ঘিরে কেবল গাজীপুর নয়, দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিক সমাজে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
মতামত