ছবি : রাঙ্গাবালীতে গৃহবধূর আত্মহত্যা
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি,
পটুয়াখালীর রাঙ্গাবালীতে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
রোববার বিকেল তিনটার দিকে উপজেলার বাহেরচর গ্রামের নিজ ঘরে গলায় ফাঁস দেন ইয়াসমিন নামে ২২ বছরের এক গৃহবধূ।
খবর পেয়ে রাঙ্গাবালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হাওলাদার জানান, গৃহবধূর শ্বশুরের লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
মতামত