ছবি : বক্তব্য রাখছেন, নীলফামারী-৩ (জলঢাকা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী
আব্দুর রউফ গাজী
নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় গতকাল ১৪.০৯.২০২৫ইং রবিবার বাদ মাগরিবে, পৌরসভাধীন ২নং ওয়ার্ডের আমির মাওলানা অধ্যাপক গোলাম মোস্তফা এর নেতৃত্বে উপজেলা গোল চত্বর মোড়ে, এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, প্রিয়ব্যক্তি এলাকার গৌরব, এলাকার অহংকার, গরীবের বন্ধু, অসহায় মানুষের সাথী, পরিচিতির শীর্ষে থাকা একটি নাম মেধাবি ও বহু গুনের অধিকারি সমাজসেবক, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা মজলিসের শুরা সদস্য ও নীলফামারী-৩ (জলঢাকা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী, মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার আমির জনাব মোখলেছুর রহমান (মাস্টার), উপস্থিত ছিলেন,জলঢাকা জামায়াতের নায়েবে আমির, জলঢাকা প্রেস ক্লাবের সভাপতি জনাব মোঃ কামরুজ্জামান। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক প্রভাষক জনাব মোঃ ছাদের হোসেন।উক্ত নির্বাচনী পদসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জলঢাকা পৌর শাখার আমির মোজাম্মেল হক ও পৌর সেক্রেটারি অপিয়ার রহমান। উপজেলা গোলচত্ত্বর মোড়ে নির্বাচনী প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব মাওলানা ওবায়দুল্লাহ সালাফী বলেন,
এক পাল্লায় হিন্দু আর এক পাল্লায় মুসলিম, কিন্তু সবাই ওজনের সমান,তাই সকলকে মিলেমিশে থাকতে হবে।
তিনি বলেন, জলঢাকায় জামায়েতে ইসলামী নির্বাচিত হলে, টেন্ডারবাজি বন্ধ হবে চাঁদাবাজি বন্ধ হবে দখলদারি বন্ধ হবে,
সাধারণ জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে,
তিনি আরো বলেন, বিগত সময়ে, যে নির্বাচিত প্রতিনিধিরা উন্নয়ন করেছেন, তার থেকে অনেক বেশি উন্নয়ন হয়েছে, জামায়াতের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান চৌধুরীর সময়ে,
মিজানুর রহমান চৌধুরীর আমলে স্কুল-কলেজ, মাদ্রাসা-মসজিদ,মন্দির, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট সহ যত উন্নয়ন হয়েছে বাকি 20 বছরে তা হয় নাই,
তিনি জলঢাকা পৌরসভার ২নং ওয়ার্ডে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচন পর্যন্ত, দলের আইন-শৃঙ্খলা ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
এই নির্বাচনী প্রস্তুতি মূলক আলোচনা সভা থেকে সাধারণ জনগণকে বলেন, ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা\\\'য় আগামী ফেব্রুয়ারিতে ভোট দেওয়ার উদার্থ আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন।
মতামত