আন্তর্জাতিক

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিও পুলিশ হত্যার চেষ্টা মামলার এজাহার থাকা ৭ আসামী গ্রেফতার

প্রিন্ট
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিও পুলিশ হত্যার চেষ্টা মামলার এজাহার থাকা ৭ আসামী গ্রেফতার

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১:৩২

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান

ডাকাতির প্রস্তুতি ও পুলিশ হত্যার চেষ্টা মামলার এজাহারনামীয় ৭ আসামী গ্রেফতার

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে বড় সাফল্য মিলেছে। গহিন পাহাড়ের আঁধারে লুকিয়ে থাকা একটি সংঘবদ্ধ ডাকাতচক্রকে ঘেরাও করে পুলিশের আভিযানিক দল। তীব্র ধাওয়া-পাল্টাধাওয়ার পর পুলিশের হাতে ধরা পড়ে সাতজন এজাহারনামীয় আসামী। তাদের বিরুদ্ধে অভিযোগ— ডাকাতির প্রস্তুতি, পুলিশ হত্যার চেষ্টা ও আইনশৃঙ্খলা বাহিনীকে বাধা দেয়ার মতো গুরুতর অপরাধ।

গত ১২ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. রাতে মহেশখালী থানার ওসি’র নেতৃত্বে একটি অভিযানিক দল কালারমারছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান চালায়। আটককৃতরা হলো—

১) হাবিব (২৯), পিতা-আলী আজগর, উত্তর নলবিলা, আকবর হাজী পাড়া।

২) জসিম উদ্দিন (৩২), পিতা-মৃত আকতার হোসেন, উত্তর নলবিলা, মাঝের পাড়া।

৩) ইকবাল ফারুক (৩৯), পিতা-উকিল আহমদ, আফজলিয়া পাড়া, উত্তর নলবিলা।

৪) মোঃ শাহিন (২৩), পিতা-বাবুল করিম, সিকদার পাড়া, মাতারবাড়ী ইউপি।

৫) মোঃ আকাশ (২৩), পিতা-নুরুল আবছার, সিকদার পাড়া, মাতারবাড়ী ইউপি।

৬) মোঃ আজিজ (২৩), পিতা-মোহাম্মদ সৈয়দ, মগডেইল, মাতারবাড়ী ইউপি।

৭) কালা মিয়া (২৩), পিতা-আব্দুস সালাম, মগডেইল, মাতারবাড়ী ইউপি।

তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নং-২০, তারিখ: ১২/০৯/২০২৫

ধারা: 399/402/307/186/332/333/353 The Penal Code, 1860 অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,

পাহাড়ি এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে পুলিশ সর্বদা সজাগ। জননিরাপত্তার স্বার্থে এমন অভিযান নিয়মিত চলবে।”

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় ডাকাত আতঙ্ক বিরাজ করছিল। পুলিশের অভিযানে সাতজন গ্রেফতার হওয়ায় এখন তারা কিছুটা স্বস্তি পেয়েছেন।

একজন স্থানীয় প্রবীণ বলেন—

 “আমরা প্রতিদিন ভয়ে থাকতাম। ডাকাতরা রাতে যে কোনো সময় হামলা করতে পারে। এবার অন্তত শান্তি মিলবে।”

অভিযান পরিচালনা: মহেশখালী থানা পুলিশ

এলাকা: কালারমারছড়া ইউনিয়নের গহিন পাহাড়

মামলা: পুলিশ হত্যার চেষ্টা ও ডাকাতির প্রস্তুতি

গ্রেফতার: এজাহারনামীয় ৭ আসামী

 পুলিশের এ সাফল্যমণ্ডিত অভিযানে আবারও প্রমাণ হলো— আইনশৃঙ্খলার প্রশ্নে তারা কঠোর ও আপসহীন।