আন্তর্জাতিক

তীব্র বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ

প্রিন্ট
তীব্র বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ

প্রকাশিত : ৯ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৩:৩২

কাঠমান্ডু, ৯ সেপ্টেম্বর ২০২৫:

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দেশজুড়ে টানা দুর্নীতি বিরোধী আন্দোলন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধকরণ নিয়ে সহিংস বিক্ষোভের মুখে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগ করেছেন।

গত কয়েক সপ্তাহ ধরে নেপালে ব্যাপক অস্থিরতা বিরাজ করছিল। বিশেষ করে সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধকরণ নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মের জেনারেশন-জেড আন্দোলন দেশজুড়ে তীব্র হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নিলেও আন্দোলন আরও বেগবান হয়।

প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের ফলে বর্তমানে প্রধানমন্ত্রীর পদ শূন্য রয়েছে। নেপালের রাষ্ট্রপতি শীঘ্রই নতুন প্রধানমন্ত্রী নিয়োগের প্রক্রিয়া শুরু করবেন বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, ওলির পদত্যাগ নেপালের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এদিকে বিরোধী দলগুলো নতুন সরকার গঠনের দাবিতে সক্রিয় হয়ে উঠেছে।