ছবি : সালথায় আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
ফরিদপুর২ আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সালথায় আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের উদ্যোগে সোনাপুর ইউনিয়নের বিভিন্নবাজারে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে জনগণেরহাতে হাতে লিফলেট পৌঁছে দেন আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ সালথা উপজেলা শাখারসভাপতি সৈয়দ জনি পারভেজ ও সাধারণ সম্পাদক মোঃ সবুজ শেখ।
এ সময় উপস্থিত ছিলেন- সোনাপুর ইউনিয়ন বিএনপির নেতা প্রফেসর শাখাওয়াত হোসেন জয়নাল, যুবদল নেতা এনায়েত হোসেন, বিএনপির সভাপতি আজিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতিবকুল মাতব্বর, সাংগঠনিক সম্পাদক কালাম মাতুব্বর, সোনাপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাক্তার ইকরাম হোসেন, আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ সালথা উপজেলা শাখারসহ-সভাপতি সাইফুল রহমান সাগর, সহ-সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম, পিয়াস মাতুব্বর, রাহাত মাতুব্বর, ইমরান মোল্লা, শাহিন মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক মোঃ রানা ইসলাম, সালথা উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা, সালথা উপজেলা ছাত্রদল নেতা আরিয়ান হাসান হৃদয়, সাইফুর রহমান, নাজমুল মোল্লা সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
বাংলাদেশকে একটি আধুনিক ও জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য তারেক রহমান ঘোষিত এই ৩১ দফা রূপরেখা জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান নেতা কর্মীরা।
উল্লেখ্য,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জাতির সামনে তুলে ধরেন। এ ৩১ দফা সম্পর্কে মানুষকে অবহিত ও তা বাস্তবায়নে মানুষেরসমর্থন আদায়ে বিএনপি এবং অঙ্গসংগঠনগুলো দেশব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।
মতামত