বিশেষ

রায়গঞ্জ পৌরসভায় পরিচ্ছন্নতা কার্যক্রম

প্রিন্ট
রায়গঞ্জ পৌরসভায় পরিচ্ছন্নতা কার্যক্রম

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১১:০১

সিরাজগঞ্জের রায়গঞ্জে পৌরসভার উদ্যোগে ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টম্বর) সকাল থেকেই পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা সড়কের দুই পাশে ও নালা-নর্দমায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের কাজে লেগে পড়েন। পার্শ্ববর্তী লোকজনও এসময় সক্রিয় ভূমিকা রাখেন।

রায়গঞ্জে পৌরসভার পক্ষ থেকে নাগরিকদের আহ্বান জানানো হয়েছে, পরিচ্ছন্নতা রক্ষায় সবাই যেন নিজেদের দায়িত্ব পালন করেন। যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ফেলার জন্য পৌর প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। এবং ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা এবং সুব্যবস্থার আশ্বাস দেয়া হয়। 

রায়গঞ্জ পৌরসভা সম্প্রতি একজন দক্ষ প্রশাসকের নেতৃত্বে নতুন উদ্যমে কাজ শুরু করেছে। স্থানীয়দের প্রত্যাশা, এই নেতৃত্বে পৌরসভার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে। পৌরবাসীরা নতুন প্রশাসককে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে রায়গঞ্জ পৌরসভা পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়ার স্বপ্ন বাস্তবে রূপ নেবে। পৌরসভা বাসিকে সর্বোচ্চ সহযোগিতার আশাবাদী করেন পৌরসভা প্রশাসক।