সারাদেশ

২নং দক্ষিণ বংশীকুন্ডা কাউন্সেলিং নির্বাচন অনুষ্টিত

প্রিন্ট
২নং দক্ষিণ বংশীকুন্ডা কাউন্সেলিং নির্বাচন অনুষ্টিত

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৫, রাত ৯:৫৪

মধ্যনগর উপজেলা ২নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচন ১০সেপ্টেম্বর রোজ বুধবার অনুষ্ঠিত হয় বংশীকুন্ডা বাজারে। এই নির্বাচন টি খুব গুরুত্ব পূর্ন ও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।

সভাপতি মো শাহেবুর আলম ও সাধারণ সম্পাদক মো ইমামুল গনি রুবেল।

সভাপতিত্বে রয়েছেন, মো সুজন মিয়া ২নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।

২নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো.নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক মো. আবে হায়াৎ।

 বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক মো. আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম—আহবায়ক মো. আবুল বাশার ও মো. মোশাহিদ তালুকদার, উপজেলা বিএনপির সদস্য মো. কামাল হোসেন। 

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মধ্যনগর  উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান জিয়া ও মো. সাজিবুল হক তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোছাব্বির তালুকদার সাগর, যুগ্ম আহবায়ক মো. শেখ ফরিদ।

দুপুর ২টা থেকে বিকেল সোয়া ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৫৯ টি ভোটের মধ্যে ৪৪১ভোট কাস্টিং হয় এবং ১২৩টি ভোট বাতিল হয়।

ফলাফলে সভাপতি পদে, মো.সেনোয়ার হোসেন চশমা প্রতীক ১৯৩টি ও, শাহেবুর আলম ঘোড়া প্রতীক২৩৭টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন

সহ সভাপতি পদে, মো ফখরউদ্দিন মোরগ প্রতীক ১৮৪টি।মো সাইকুল ইসলাম মাছ প্রতীক২৩০টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে, মো ইমামুল গনি রুবেল তালা প্রতীক২৩১টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মো নজরুল ইসলাম ফুটবল প্রতীক ১৯৪টি ।

সাংগঠনিক পদে, মো রাসেল মিয়া মটর সাইকেল প্রতীক১৮৬টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ,মো ইকবাল হোসেন মন্ডল অটোরিক্সা প্রতীক১২৯টি।  

যুগ্ন সাধারণ সম্পাদক পদে, ইমারত হোসেন সওদাগর মোমবাতি প্রতীক১৯০ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ও মো শহীদ মিয়া হারিকেন প্রতীক১৮৩টি।

 

সন্ধ্যা সোয়া ৬টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. আবে হায়াৎ ও সহকারী নির্বাচন কমিশনার মো.আব্দুল কাইয়ূম মজনু।