ছবি : মো: সিরাজুল ইসলাম
গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ বাজারে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির নতুন শাখার উদ্বোধন ও চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (০৬/০৯/২০২৫ ) দুপুরে আমরাইদ বাজারে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি নতুন শাখা এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিতি থেকে নতুন শাখার শুভ উদ্বোধন করেন। পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির ভবিষ্যৎ লক্ষ্যে বক্তব্য রাখেন স্থানীয় রাজনৈতিক , ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন— পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি মানুষের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে আসছে। গ্রাহকের অর্থের নিরাপত্তা ও সময়মতো দাবি নিষ্পত্তির কারণে কোম্পানিটি সবার কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক বিতরণ করা হয়। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, অতি অল্প সময়ে গ্রাহকদের দাবি নিষ্পত্তি করে চেক প্রদান করা পপুলার লাইফের অন্যতম সাফল্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, বাজার কমিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমাজসহ বহু সুধীজন। শেষে কোম্পানির কর্মকর্তারা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদানের আশ্বাস দেন।
মতামত