নীলফামারী জেলা প্রতিনিধি
মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান, মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার জিডি নং-২১৩, মূলে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া সৈয়দপুর থানাধীন ওয়াপদা মোড় হইতে রংপুর গামী মহাসড়কের খাতিজা ফিলিং স্টেশনের দক্ষিণ দিকে (বিপরীতে) মহাসড়ক সংলগ্ন কাদের মিয়ার চায়ের দোকানের সামনে রাত্রি ২১.১০ ঘটিকায় ঘটনাস্থলে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া পলায়নের চেষ্টা কালে সঙ্গীয় অফিসার, ফোর্সের সহায়তায় ধৃত আসামী ১। মোঃ পলাশ মিয়া (৩৫), পিতা- মোঃ শুক্কুর আলী মাতা- মোছাঃ আয়েশা বেগম সাং- কাজীপাড়া, ৯নং ওয়ার্ড সৈয়দপুর পৌরসভা, ২। মোঃ ফজলে রাব্বী (২০) পিতা- মোঃ আঃ রশিদ সাং- বানিয়া পাড়া, চাপল, ১০নং ওয়ার্ড সৈয়দপুর পৌরসভা, উভয় থানা- সৈয়দপুর, জেলা- নীলফামারীদ্বয় কে আটক করিতে সক্ষম হয়। বিধি মোতাবেক ১নং আসামী পলাশ এর দেহ তল্লাশী করিয়া ১০০ (একশত) পিচ হালকা কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট এবং ২নং আসামী ফজলে রাব্বী এর দেহ তল্লাশী করিয়া ১৫ (পনের) পিচ হালকা কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট সহ মোট (১০০+১৫)= ১১৫ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট
উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে পর্যাপ্ত বৈদ্যুতিক ও টর্চ লাইটের আলোতে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
আটককৃত/অভিযুক্ত ব্যক্তির নাম ঠিকানা: ধৃত আসামী ১। মোঃ পলাশ মিয়া (৩৫), পিতা- মোঃ শুক্কুর আলী মাতা- মোছাঃ আয়েশা বেগম সাং- কাজীপাড়া, ৯নং ওয়ার্ড সৈয়দপুর পৌরসভা, ২। মোঃ ফজলে রাব্বী (২০) পিতা- মোঃ আঃ রশিদ সাং- বানিয়া পাড়া, চাপল, ১০নং ওয়ার্ড সৈয়দপুর পৌরসভা, উভয় থানা- সৈয়দপুর, জেলা- নীলফামারী।
গৃহীত ব্যবস্থা: সৈয়দপুর থানার মামলা নং-৩১, জিআর-১৮০/২০২৫, তাং-২৮/০৮/২০২৫ খ্রিঃ। ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারা রুজু করা হইয়াছে।
মতামত