সারাদেশ

রায়পুরে ভয়াবহ আগুনে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই

প্রিন্ট
রায়পুরে ভয়াবহ আগুনে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই

ছবি : রায়পুরে ভয়াবহ আগুনে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই


প্রকাশিত : ১ আগস্ট ২০২৫, ভোর ৪:৫৪

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সরকারি কলেজ রোড সংলগ্ন হাজীবাড়ি এলাকায় ভয়াবহ আগুনে দুই পরিবারের বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে মোহাম্মদ ইউসুফ ও হাসান নামের দুই ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে হঠাৎ করেই একটি ঘর থেকে আগুনের শিখা দেখতে পান তারা। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এবং পাশের ঘরেও লেগে যায়। খবর পেয়ে রায়পুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে দুটি বসতঘরের সব আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবার দুটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দিয়েছেন।