সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক রবীন্দ্র কাচারিবাড়ি এলাকায় মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনায় মোঃ আহেজ আলীর ছেলে মোঃ রিপন হোসেন তার বাসা শাহজাদপুর উপজেলার(দ্বারিয়াপুরে) আজ ২৬ তারিখ দুপুর আনুমানিক ২.৩০ টার দিকে এক দর্শনাথীর থেকে মোবাইল ও টাকা ছিনতায় কালে হাতেনাতে আটক করে শাহজাদপুর থানায় সোপর্দ করেছেন পৌর ছাত্রদলের নেতাকর্মীরা। স্থানীয় সূত্রে জানা যায়, রবীন্দ্র কাচারিবাড়ি এলাকায় দীর্ঘ দিন ধরে এই রকম ছিনতায় করে আসছে তারা। এ খবর জানার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহজাদপুর পৌর শাখার নেতাকর্মীরা এ বিষয়ে সচেতন হয়
অভিযোগ কারীরা জানান, রবীন্দ্র কাচারি বাড়িতে সাধারণ দর্শনার্থী ঘুরতে গেলে সুতা মার্কেটের উপর থেকে টার্গেট বেশ কিছুদিন ধরে একটি চক্র ফোন দিয়ে ভিডিও করে
তারপর দর্শনার্থীরা যখন কাচারি বাড়ি থেকে বের হয় তাদের টার্গেট করে অনুসরণ করে যখন নির্জন জায়গা পায় তাদেরকে মারধর করে ফোন টাকা সব কিছু লুটপাট করে নেয়। এমনকি ব্ল্যাকমেইল করে সম্মানহানির ও চেষ্টা করে।
আজ ঘুরতে আসা এক দর্শনার্থীর মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে লোকজনের চিৎকারে পৌর ছাত্রদলের নেতা
মোঃ রাকিব আল হাসান রকি সদস্য সচিব শাহজাদপুর পৌর ছাত্রদল, খাইরুন বিন রউফ জয় পৌর ছাত্রদল, মোহান শেখ পৌর ছাত্রদল, আতিকুর রহমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রী কলেজ।
নেতাকর্মী দ্রুত ঘটনাস্থলে গিয়ে রিপনকে আটক করে। পরে তাকে শাহজাদপুর থানায় নিয়ে যাওয়া হয়।
ছাত্রদলের এই তাৎক্ষণিক পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী ও ভুক্তভোগীরা ছাত্রদল নেতাকর্মীদের সাহসিক ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন। এ বিষয়ে পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।
মতামত