সারাদেশ

মধ্যনগর উপজেলা সেচ্চাসেবক দলের কর্মী সভা

প্রিন্ট
মধ্যনগর উপজেলা সেচ্চাসেবক দলের কর্মী সভা

প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৫, রাত ১২:১৬

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে মধ্যনগর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই কর্মীসভা হয়।

কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রুকন উদ্দিন তালুকদার। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল ইসলাম শেফুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন। প্রধান বক্তার বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম।
সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অতীতে যেমন সক্রিয় ভূমিকা পালন করেছে, ভবিষ্যতেও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে।
বক্তারা বলেন, আগামী দিনে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের কমিটি গঠনকালে ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। তৃণমূলের কর্মীদের মূল্যায়নের মাধ্যমেই শক্তিশালী সংগঠন গড়ে তোলা হবে।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. মাহাবুবুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোছাব্বির তালুকদার সাগর এবং যুগ্ম আহবায়ক মো.বাপ্পী হাসান প্রমুখ।