সারাদেশ

কুমিল্লায় প্রাইভেট কারের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, নিহত ৪ জন

প্রিন্ট
কুমিল্লায় প্রাইভেট কারের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, নিহত ৪ জন

প্রকাশিত : ২২ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৬:০৪

কুমিল্লায় প্রাইভেট কারের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, নিহত ৪ জন

 প্রতিনিধি:-

মনিরুল ইসলাম

জেলা স্টাফ রিপোর্টার,কুমিল্লা 

কুমিল্লায় চলন্ত প্রাইভেট কারের ওপর একটি কাভার্ডভ্যান উল্টে পড়েছে। 

এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। 

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের

 কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার

 হোটেল নূরজাহান এলাকায়

 ইউটার্নে এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের 

পুলিশ সুপার খাইরুল আলম

  বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন

 কুমিল্লার বরুড়া উপজেলার পয়েল গাছা ইউনিয়নের হোসেনপুর গ্রামের 

ওমর আলী (৮০)তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫) দুই ছেলে আবুল হাসেম( ৫০)ও আবুল কাশেম( ৪৫) 

বড় ছেলে আবুল হাসেম গাড়িটি চালাচ্ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ওই চারজন হোটেল নূরজাহানে এসে খাওয়া দাওয়া করেন। 

সেখান থেকে  কুমিল্লা শহরের দিকে প্রাইভেট কারে করে যাচ্ছিলেন। 

এ সময় ইউটার্নের কাছে এলে কাভার্ডভ্যানটির মুখোমুখি হয় প্রাইভেট কারটি।

 কাভার্ডভ্যানের চালক প্রাইভেট কারটিকে বাঁচাতে ব্রেক করলে কাভার ভ্যানটি উল্টে প্রাইভেট কারের ওপর পড়ে। 

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সবার।

এই মরণপাদ ইউটার্নের জন্য প্রতিনিহত দুর্ঘটনার শিকার হচ্ছে 

ফ‍্যাসিস্ট আমলে নির্মিত ফ্লাইওভার কোন এক অদ্ভুত কারনে

 নুরজাহান হোটেলের আরো সামনেই আটকে যায় 

আর তৈরি হয় মরনঘাতক ইউটার্ন ।