সারাদেশ

জলঢাকায় নাগরিক প্ল্যাটফর্ম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

প্রিন্ট
জলঢাকায় নাগরিক প্ল্যাটফর্ম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ২১ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৮:২৮

জলঢাকা প্রতিনিধিঃ 

জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততাঃ ফেসিং প্রকল্পের আওতায় নাগরিক প্ল্যাটফর্ম কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের হলরুমে নাগরিক প্ল্যাটফর্মের আহবায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৩ মাসের কর্ম পরিকল্পনা নির্ধারন করা হয়। এছাড়াও সভায় নাগরিক সমাজের সংগঠনের মধ্যে পারস্পারিক সহযোগিতা, অংশীদারিত্ব এবং নেটওয়ার্ক বৃদ্ধি করা, অন্তর্ভুক্তিমূলক ও গুরুত্বপ্রদানকারী নীতিমালা প্রণয়নের লক্ষ্যে নাগরিক সমাজের সংগঠনসমূহ জনগণ এবং সরকারের মধ্যে সহযোগিতা, যোগাযোগ, তথ্য আদান-প্রদান সংলাপ, নাগরিক সমাজের সংস্থা এবং নেতৃবৃন্দের সক্ষমতা বৃদ্ধি করার উপর জোড় দেওয়া হয়। ডেমোক্রেসি ওয়াচের আয়োজনে সভায় সকল সদস্য অংশগ্রহণ করে।