সারাদেশ

তিস্তার উপর নির্মিত ১৪৯০ মাওলানা ভাসানী সেতু উদ্বোধন আগামী কাল,

প্রিন্ট
তিস্তার উপর নির্মিত ১৪৯০ মাওলানা ভাসানী সেতু উদ্বোধন আগামী কাল,

প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৫, বিকাল ৫:৩৪

তিস্তার উপর নির্মিত ১৪৯০ মাওলানা ভাসানী সেতু উদ্বোধন আগামীকাল। 

গাইবান্ধা জেলা প্রতিনিধি 

মোঃ রেজাদুল ইসলাম রেজা 

আগামীকাল বুধবার (২০ আগস্ট) বহুল প্রত্যাশিত ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রামের চিলমারী পর্যন্ত তিস্তা নদীর ওপর নির্মিত সেতুটির কারণে ঢাকা থেকে কুড়িগ্রামের দূরত্ব কমবে প্রায় ১৩৫ কিলোমিটার এবং সময় সাশ্রয় হবে ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা।

এছাড়াও গাইবান্ধা ও কুড়িগ্রামের মাঝে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে স্বল্প সময় ও খরচে শিল্প ও কৃষিজাত পণ্য উৎপাদন এবং ছোট ও মাঝারি কলকারখানা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে।