মহাসড়কে অকালে ঝরল প্রাণ
বগুড়ায় কোচ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল লক্ষ্মী রানীর
বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারা এলাকায় যাত্রীবাহী কোচ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে লক্ষ্মী রানী (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত লক্ষ্মী রানী গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের লাংলু মধ্যপাড়া এলাকার খোকন চন্দ্রের স্ত্রী।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী অরিন ট্রাভেলসের একটি কোচ চন্ডিহারা বাজার এলাকায় গাবতলীগামী সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই সিএনজির যাত্রী লক্ষ্মী রানী মারা যান। গুরুতর আহত সিএনজি চালকসহ আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ দুর্ঘটনায় জড়িত কোচটি জব্দ করেছে, তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
মতামত