সারাদেশ

নীলফামারী গোয়েন্দা পুলিশের অভিযানে ৯০ পিস ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।

প্রিন্ট
নীলফামারী গোয়েন্দা পুলিশের অভিযানে ৯০ পিস ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।

প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৫, রাত ১১:০৪

মাননীয় পুলিশ সুপার, নীলফামারী মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনাকালীন রাত্রি ২০.৩০ ঘটিকায় ঢেলাপীর বাজারে চৌরাস্তা মোড়ে অবস্থান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারে যে, অত্র নীলফামারী সদর থানাধীন পোড়াহাট হইতে বরুয়া গামী পাকা রাস্তার দীঘলডাঙ্গী ব্রিজের উপর কতিপয় মাদক ব্যবসায়ী ফেন্সিডিল নিজ হেফাজতে রাখিয়া ক্রয়-বিক্রয় করিতেছে। উক্ত সংবাদটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া তাঁহার নির্দেশনা মোতাবেক সংবাদের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাৎক্ষনিক সঙ্গীয় অফিসার ফোর্সসহ একই তারিখ সময় রাত্রি ২১.০০ ঘটিকায় নীলফামারী সদর থানাধীন পোড়াহাট হইতে বরুয়া গামী পাকা রাস্তার দীঘল ডাঙ্গী ব্রিজের উপর অবস্থানরত আসামী ১। মোঃ রাশেদ হোসেন ওরফে রকি (২৬) পিতা- মোঃ জাহিদুল ইসলাম, মাতা- মোছাঃ রোকেয়া বেগম সাং-দীঘলডাঙ্গী শাহাপাড়া, থানা ও জেলা- নীলফামারী কে ৯০ (নব্বই) বোতল ফেন্সিডিল, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ আটক করে ।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মোঃ রাশেদ হোসেন দীর্ঘদিন ধরে নিজ বাড়ীতে ফেন্সিডিল সংরক্ষন করিয়া মাদক সেবীদের নিকট বিক্রয় করিয়া আসিতেছে মর্মে স্বীকার করে।

গৃহিত ব্যবস্থাঃ- গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নীলফামারী সদর থানার মামলা নং-১৮ তারিখ-১৮/০৮/২০২৫ খ্রিঃ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৩(ক)/১৪(গ)/৩৮/৪১ রুজু করা হইয়াছে।