বগুড়ায় বিপুল পরিমাণ অবৈধ ও সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১৭ আগস্ট) রাতে শহরের কালীতলা কলেজ রোডের ভান্ডারী পাইপ ফ্যাক্টরির দক্ষিণ পাশের জনৈক হেলাল উদ্দিনের ভাড়া করা গোডাউনে এ অভিযান চালানো হয়।
ডিবি পুলিশ জানায়, বিশেষ অভিযানে ৭৫টি বস্তায় মোট আনুমানিক ৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। এ সময় গোডাউনের ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম (৪০), পিতা মৃত জাবেদ আলী, সাং: নাটাইপাড়া (পূর্বপাড়া), বগুড়া—কে গ্রেফতার করা হয়।
তদন্ত সূত্রে জানা গেছে, এই অবৈধ পলিথিন ব্যবসার মূল হোতা ঢাকার মহারথী মুরাদ। তিনি নিয়মিতভাবে ঢাকায় সংগ্রহ করে বগুড়াসহ বিভিন্ন স্থানের ব্যবসায়ীদের কাছে নিজ দায়িত্বে পলিথিন সরবরাহ করতেন।
ঘটনার পর গ্রেফতার রফিকুল ইসলাম এবং মুরাদসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার গ্রেফতার আসামিকে আদালতে প্রেরণ করা হয়।
ডিবি পুলিশ জানায়, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং মূল হোতা মুরাদকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মতামত