সারাদেশ

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে মোংলায় আলোচনা সভা

প্রিন্ট
বিশ্ব বাঘ দিবস উপলক্ষে মোংলায় আলোচনা সভা

ছবি : বিশ্ব বাঘ দিবস উপলক্ষে মোংলায় আলোচনা সভা


প্রকাশিত : ৩১ জুলাই ২০২৫, রাত ২:৫৩

বিশ্ব বাঘ দিবস ২০২৫ উপলক্ষে মোংলায় “সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও” শীর্ষক আলোচনা সভা, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

মোংলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ আয়োজনে সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক ও আরাফাত রহমান ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

তিনি বলেন, “সুন্দরবন ও বাঘ শুধু আমাদের গর্বই নয়, টিকে থাকার প্রতীক। বন ও বন্যপ্রাণী রক্ষা আমাদের জাতীয় দায়িত্ব।”
আয়োজনে ছিল ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ওয়াইন্ডটিম।

চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনায় উঠে আসে সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা।

বক্তারা বলেন, বাঘ বাঁচলে বন বাঁচবে, বন বাঁচলে দেশ বাঁচবে।
দিনব্যাপী এ আয়োজন উপস্থিত দর্শকদের মাঝে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেয়।