ছবি : বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট।
জলঢাকা প্রতিনিধি
আজ ১৫ ই আগস্ট ২০২৫, সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর সহধর্মিনী,সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি\\\\\\'র চেয়ারপার্সন, বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেন, জলঢাকা উপজেলা বিএনপির অভিভাবক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জলঢাকা পৌরসভার সাবেক মেয়র, জননেতা ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট এর নেতৃত্বে,জলঢাকা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি, ও সহযোগী সকল অঙ্গ সংগঠন। আলোচনা সভা শুরুর আগে উপজেলা গোলচত্বর থেকে বেগম জিয়ার জন্মদিন দিন উপলক্ষে, যুবদলের একটি মৌন মিছিল আলোচনা সভায় গিয়ে যোগদান করেন।আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি রশিদুল ইসলাম বাঙালী, তিনি বক্তব্যে বলেন, ৫ আগেষ্টর আগে জলঢাকায় বিএনপির নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিলো না, আমি দেখেছি একমাত্র কমেন্ট চৌধুরী কে, তিনি আজ পর্যন্ত জলঢাকার গনমানুষের তথা বিএনপির অভিভাবক হিসেবে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে আশা করি।
কমেট চৌধুরী বক্তব্যে বলেছেন, তারেক জিয়ার নির্দেশনা অনুযায়ী, সকল কে মিলে মিশে কাজ করার আহ্বান জানান।
আলোচনা শেষে, দোয়া মাহফিল করে সভার সমাপ্তি করেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী দিলদার রহমান।
মতামত