রংপুর

ঘোড়াঘাটে ২২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রিন্ট
ঘোড়াঘাটে ২২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি : গ্রেফতারকৃত ফিরোজ করিব ওরফে ফিরু


প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৫, বিকাল ৩:২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।


বুধবার (১৩ আগস্ট) রাত ৯টায় উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কৃষ্ণরামপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাঠসংলগ্ন রাস্তা থেকে তাকে আটক করা হয়।


গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. ফিরোজ করিব ওরফে ফিরু (৪৮)। তিনি কৃষ্ণরামপুর গ্রামের বাসিন্দা এবং আবু তাহেরের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফিরুর শরীর তল্লাশি করে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ হাজার ৬শ টাকা।


ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মাদক ব্যবসায়ী ফিরুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।


তিনি আরও জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধে অভিযান অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।